
এবার মার্কিন পণ্যের ওপর চীন ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে। উল্লেখ্য যে, গত বুধবার (২ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পন্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেন। এর পাল্টা জবাব হিসেবে চীন মার্কিন পণ্যের শুল্ক আরোপ ঘোষণা করে। চীনের এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি চীনকে আক্রমণ করে বলেন, চীন মার্কিন শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ‘ভুল খেলা খেলেছেন।’
শুক্রবার (৪ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এই বাণিজ্যযুদ্ধের জেরে যুক্তরাষ্ট্র সব বিশ্বের বড় বড় শেয়ারবাজারে ব্যাপক ধস নেমেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট এটিকে গুরুত্ব না দিয়ে উল্টো ‘ধনী হওয়ার সুযোগ’ হিসেবে বানিজ্যযুদ্ধকে তুলে ধরেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বড় অক্ষরে লেখেন, ‘চীন ভুল খেলা খেলেছে, তারা আতঙ্কিত হয়ে পড়েছে – আর এর পরিণাম ভোগার মতো সামর্থ্য তাদের একদমই নেই!’
এদিকে শুক্রবার (৪ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন ১০ এপ্রিল থেকে নতুন ঘোষিত শুল্ক কার্যকর করা হবে। এর আগে শুল্ক আরোপের জেরে মার্কিন কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল বেইজিং। এখন নতুন করে আরও ৩৪ শতাংশ শুল্ক আরোপ করল চীন।
সুত্রঃ রয়টার্স
