
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইজরায়েল এবং আমেরিকার আগ্রাসন ভিত্তিহীন। ক্রেমলিনে আরাগচির সঙ্গে আলোচনার শুরুতে পুতিন এ মন্তব্য করেন এবং বলেন, ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। খবর আল-জাজিরার।
প্রেসিডেন্ট পুতিন ইরানের ওপর মার্কিন হামলার নিন্দা করায় রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে আরাগচি বলেন, রাশিয়া ‘সঠিক ইতিহাসের পক্ষে’ অবস্থান নিয়েছে। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও রুশ প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (২২ জুন) এক বিবৃতিতে এ মন্তব্য করেছে বলে জানিয়েছে আল-জাজিরা। বিবৃতিতে বলা হয়, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর এ দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। যে যুক্তিই দেওয়া হোক না কেন, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন করে বলে জানান।
সুত্রঃ আল- জাজিরা
