বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যে সমন্বিত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ)-এর প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন হয়েছে, যা দুই পক্ষের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
সোমবার (২০ এপ্রিল) বেলজিয়ামের ব্রাসেলসে এ চুক্তি সম্পন্ন হয়। এর মাধ্যমে দুই পক্ষের মধ্যকার সম্পর্ক বাণিজ্য ও সহযোগিতা থেকে আরও উচ্চতর কৌশলগত স্তরে উন্নীত হলো।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মু. নজরুল ইসলাম। অন্যদিকে ইইউর পক্ষে স্বাক্ষর করেন এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইইউর হাই রিপ্রেজেন্টেটিভ ও ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস।
