
‘মন দুয়ারী’র পর ঈদে ফের জুটি হয়ে আসছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। তারা ফিরছেন সেই একই জাকারিয়া সৌখিনের রচনা এবং পরিচালনায়। নতুন এই নাটকটির নাম ‘মেঘবালিকা’।
পারিবারিক মূল্যবোধ এবং প্রেম বিষয়ক গল্পের এই নাটকে দেখা যাবে আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) থেকে অনেক সিনিয়র।
আর সেই বন্ধুত্ব খুবই গাঢ়। এতটাই গাঢ় যে আবিদকে নায়লার ভাই এবং বাবা-মা নিজেদের পরিবারের সদস্য মনে করে। আর তাই নায়লার প্রেমের পাগলামি একদিন পারিবারিক সম্পর্ককে হুমকির মুখে ফেলে দেয়।
Please follow and like us:
