
একের পর এক মার্কিন নিষেধাজ্ঞায় কঠিন চাপে রয়েছেন তৃতীয় বারের মতো ভারতের প্রধান মন্ত্রীর দায়িত্বে থাকা নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই নরেন্দ্র মোদিকে বন্ধু বলে সম্বোধন করুক না কেন ঠিকই মোদির উপর শুল্ক আরোপ আর নিষেধাজ্ঞার খড়গ ছাপিয়ে দিয়েছেন। ইরানের পেট্রলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র । গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
এছাড়াও নতুন করে ইইউর নিষেধাজ্ঞার আওতায় এসেছে মুম্বাইভিত্তিক প্রতীক কর্পোরেশন নামের একটি কোম্পানি যেটি মোটরগাড়ি পণ্য তৈরি করে থাকে। আরটি বলছে রাশিয়া এবং ইরানের সাথে বাণিজ্য করায় এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা দেশগুলো।
সুত্রঃ আন্তর্জাতিক ডেক্স
Please follow and like us:
