
রমজান পবিত্র, রহমতপূর্ণ ও ফজিলতসমৃদ্ধ মাস। এই মাস শুধু রোজা ও ইবাদতের জন্যই নয়, বরং ইসলামের ইতিহাসে এটি একাধিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী, বিশেষ করে ১৭ রমজান; একটি স্মরণীয় দিন, যা ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে। এই দিনে সংঘটিত হয়েছে এমন কিছু ঘটনা নিম্নে তুলে ধরা হলো—
১. বদরের যুদ্ধ : ইসলাম ও কুফরের প্রথম যুদ্ধ
ইসলামের ইতিহাসে যে যুদ্ধটি সর্বপ্রথম হক ও বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছিল, তা হলো বদরের যুদ্ধ। এটি ইসলামের এক মহিমান্বিত অধ্যায়, যা চিরকাল মুসলমানদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল দ্বিতীয় হিজরির ১৭ রমজান, যা ‘ইয়াওমুল ফুরকান’ বা ‘হক-বাতিলের পার্থক্যের দিন’ নামে আল-কোরআনে উল্লেখিত হয়েছে।(সুরা : আল-আনফাল, আয়াত : ৪১)
Please follow and like us:
