হরমুজ প্রণালিতে মার্কিন কোনো যুদ্ধ জাহাজে হামলা হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কোনো জাহাজে আঘাত হানা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, মার্কিন বাহিনী ‘প্রজেক্ট ফ্রিডম’ এবং ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ কার্যকর করছে।
হরমুজ প্রণালিতে ঢুকতে চেষ্টা করা মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছিল ইরানের আধাচ-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ।
এর আগে জাস্ক দ্বীপের কাছে ইরানি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) থামার নির্দেশ উপেক্ষা করায় ওই রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দাবি করেছিল ইরান।
সূত্রঃ আল জাজিরা
Please follow and like us:
