
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কুমিল্লা জেলার যুগ্ম সমন্বয়কারী মো. শরীফুজ্জামান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে এই ঘোষণা দেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে শরীফুজ্জামান বলেন, ‘প্রিয় চান্দিনাবাসী, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে আমি এনসিপিতে যুক্ত হই। কিন্তু এনসিপির মতো একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় আমি মর্মাহত।
(KS)
Please follow and like us:
