প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসকদের (ডিসি) দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এই নির্দেশনা দেন।
এই নির্দেশনার মাধ্যমে প্রধানমন্ত্রী জনপ্রশাসনের প্রতিটি পদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছেন এবং দেশের সার্বিক পরিস্থিতি মোকাবিলায় ডিসিদের ভূমিকার ওপর জোর দিয়েছেন।
সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, ‘জনপ্রশাসনের প্রতিটি পদকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবুন। দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে নিজেদের প্রস্তুত রাখুন।’ তিনি আরও উল্লেখ করেন যে, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়।
দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘দেশে দারিদ্র্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে। দেশের সব প্রতিষ্ঠানকে ধংস করা হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে সরকার।’
