মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল বলেছেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই কঠিন সময় জাতির সামনে সবচেয়ে বড় প্রয়োজন সাহসী দূরদর্শী গণতান্ত্রিক নেতৃত্ব সেই নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজ ১৮ কোটি মানুষের আশার আলো। পলাতক ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘদিনের দমন-পীড়ন নির্যাতন ও নির্বাসনের মধ্যেও তিনি প্রিয় স্বদেশ ও জনগণকে ভুলে যাননি।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় অক্সিজেন মোড়ে ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
Please follow and like us:
