
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যার দায়ে সাদিকুর রহমান (২৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি সাদিকুর রহমান জেলার আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী এলাকার বাসিন্দা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান প্রথম আলোকে জানান, বড় ভাইয়ের স্ত্রী ও ভাতিজাকে হত্যা মামলার রায়ে আদালত দেবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
(KS)
Please follow and like us:
