
ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েল ক্রমেই কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে জানিয়েছে জার্মানি। গাজায় মানবিক সংকট এবং ফিলিস্তিন রাষ্ট্রকে কিছু দেশের স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল এ কথা বলেন।
ইসরায়েল সফরের আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে জোহান ভাডেফুল বলেন, ইসরায়েল নিজেকে ক্রমেই সংখ্যালঘু অবস্থানে আবিষ্কার করছে।
গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের কয়েকজন সদস্যসহ ৭০ জনের বেশি ইসরায়েলি আইনপ্রণেতা একটি প্রস্তাব পাস করে। এতে অধিকৃত পশ্চিম তীরে ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের আহ্বান জানানো হয়।
জার্মানি ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ কূটনৈতিক মিত্র হলেও ভাডেফুল বলেন, ইসরায়েলি সরকারের কিছু সদস্য যেভাবে প্রকাশ্যে দখলদার ভূখণ্ড সংযুক্ত করার হুমকি দিচ্ছেন, তা বিবেচনায় রেখে এখন ইউরোপের অনেক দেশ আলোচনার আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত।
Please follow and like us:
