রাশিয়া-ইউক্রেন মধ্যে যুদ্ধ থামাতে ওয়াশিংটন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্ররা চাপ বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ইতিবাচক কোনো ফল না মেলার পর এমন পদক্ষেপ নিলেন তিনি।
গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় এএফপির এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন—ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি তৎপরতা বাড়াবেন কি না? জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা চাপ বাড়াচ্ছি। একসঙ্গে এটা বাড়াচ্ছি। ন্যাটো খুব ভালো কাজ করছে।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের ওই বৈঠক হয়েছিল যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে—গত আগস্টে। গত বুধবার রাশিয়া বলেছে, যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায় যে গতি এসেছিল, তা ওই বৈঠকের পর থেকে বড় অংশে থেমে গেছে। তবে বৃহস্পতিবার আলেকজান্ডার স্টাব বলেন, শান্তিচুক্তির এই যুদ্ধ ট্রাম্প থামাতে পারবেন বলে আত্মবিশ্বাস আছে তাঁর।
