
ছাত্র–জনতার গণ–আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানাসহ তাঁদের স্বার্থসংশ্লিষ্ট আরও ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের তথ্য অনুযায়ী, ৩১টি ব্যাংক হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।
Please follow and like us:
