ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনীমূলক ছবি ঘিরে দীর্ঘদিন ধরে নানান জল্পনাকল্পনা চলছে। সৌরভের ভূমিকায় কোন বলিউড অভিনেতাকে দেখা যাবে, এ নিয়ে এত দিন নানান প্রশ্ন ছিল। তবে এবার সব জল্পনা দূর করেছেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী। তিনি জানিয়েছেন কোন বলি
উড নায়ক তাঁর ভূমিকায় অভিনয় করবেন পর্দায়।
‘দাদা’, ‘মহারাজ’ এসব নামেই ভারতে পরিচিত সৌরভ। কয়েক বছ
র ধরে তাঁর বায়োপিক ঘিরে নানান তথ্য সামনে এসেছে। শুরুতে শোনা যাচ্ছিল যে রুপালি পর্দায় সৌরভ হবেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। এরপর বলিউড তারকা রণবীর কাপুরের নামও উঠে এসেছিল। এমনও শোনা গেছে সৌরভের বায়োপিকের জন্য সবার আগে আয়ুষ্মান খুরানার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এমনকি এই সিনেমার জন্য নাকি সইসাবুদ পর্ব সেরে ফেলেছিলেন তিনি। কিন্তু কোনো কারণে এই ছবি থেকে সরে দাঁড়িয়ে ছিলেন আয়ুষ্মান। এরপর রণবীর কাপুরের নাম শোনা গিয়েছিল। তবে রণবীর নাকি ছবিটি করতে আগ্রহ প্রকাশ করেননি।
