
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৭ জন বিশিষ্ট ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র এ তথ্য জানিয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে বলে ওই সূত্র জানিয়েছে।
২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের মধ্যে আছেন, অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), নভেরা আহমেদ (মরণোত্তর), ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং আবরার ফাহাদ (মরণোত্তর)।
আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে তিনি নিহত হন।
