চলিত বছরের জুলাইয়ে সরকার নবম পে- কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পে- কমিশনের কাজ চলমান থাকলেও জানুয়ারি থেকেই নতুন বেতন কাঠামো চালুর চাপ বাড়াচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
এদিকে সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দাবি আদায়ের অংশ হিসেবে আগামী ৬ ডিসেম্বর কর্মসূচি পালিত হবে। জানুয়ারিতে নতুন পে–স্কেল কার্যকর না হলে সচিবালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণাও দিয়েছে সংগঠনটি।
বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন পে–স্কেল বাস্তবায়ন সম্ভব কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও কর্মচারীরা চাপ বাড়াতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Please follow and like us:
