
বাংলাদেশ থেকে সাবাহ প্রদেশে কর্মী নেওয়ার লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই। সাবাহ প্রদেশের কর্তৃপক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়নি।
শুক্রবার (১ আগস্ট) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী প্রেরণের কথা বলে মালয়েশিয়ায় গমনেচ্ছু বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ টাকা সংগ্রহ করছে বলে বাংলাদেশ হাইকমিশনের গোচরীভূত হয়েছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী নেওয়ার লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক নেই।
এদে আরও বলা হয় সাবাহ প্রদেশ কর্তৃপক্ষ হতে বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমতি প্রাপ্ত হলে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এর ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
