
লালমনিরহাটের আদিতমারীর সাপ্টীবাড়ীতে স্থাপিত বিসিক শিল্পনগরী নানা সমস্যায় জর্জরিত। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই শিল্পনগরীতে এখনও সড়কবাতি, সঠিক ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা সংস্কার হয়নি। বর্ষায় হাঁটু পানি, খানা-খন্দে ভরা সড়ক, বিদ্যুৎ ও গ্যাস সংকট, নিরাপত্তাহীনতা ও ব্যাংক ঋণের জটিলতায় শিল্পপ্রতিষ্ঠানগুলো চলছে লোকসানে।
একসময় গড়ে ওঠা ৩৪টি শিল্প ইউনিটের মধ্যে বর্তমানে চালু আছে মাত্র ২০টি। বন্ধ ৯টি, নির্মাণ হয়নি ৯টির, ৪টি প্লট এখনো অনুন্নত। ৪ বছরে প্রতি শতাংশ জমির ইজারা ৫ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৬২ হাজার টাকা, ফলে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা।
এক বিবৃতিতে লালমনিরহাটের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. রেজাউল করিম স্বপন জানান, যে কোনো জিনিস উৎপাদন করে তা বাংলাদেশের অন্যান্য জায়গাতে পাঠানো আমাদের জন্য সমস্যা। এ ছাড়া আমাদের দরকার গ্যাস, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেখানেও আমরা সমস্যাই রয়েছি।
এদিকে লালমনিরহাট বিসিক শিল্প নগরীর উপব্যবস্থাপক এহেছানুল হক বলেন, এ সমস্যা সমাধানে আরও বরাদ্দ দরকার। ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করে সমস্যাগুলো সমাধান করলে সীমান্তবর্তী এই জেলায় বৃহৎ শিল্প নগরীর গড়ে তোলা সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা।
Please follow and like us:
