
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরও সাতটি দেশের জন্য শুল্ক হার নির্ধারণ করেছেন। বুধবার (৯ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ফিলিপাইন, ব্রুনেই, মলডোভা, আলজেরিয়া, ইরাক, লিবিয়া ও শ্রীলঙ্কার উদ্দেশে এই চিঠি পাঠিয়েছেন।
ট্রাম্প গতকাল নিজের মালিকানধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন সাতটি দেশকে দেওয়া চিঠিরা কথা জানান।
এদিকে সিএনবিসির সংবাদে বলা হয়েছে, নতুন সাতটি দেশের মধ্যে ফিলিপাইনের পণ্যে ২০% (আগে ১৭% ছিল), ব্রুনেইয়ের পণ্যে ২৫% (আগে ২৪%), মলডোভার পণ্যে ২৫% (আগে ৩১%), আলজেরিয়ার পণ্যে ৩০% (আগেও ৩০%), ইরাকের পণ্যে ৩০% (আগে ৩৯%), লিবিয়ার পণ্যে ৩০% (আগে ৩১%) ও শ্রীলঙ্কার পণ্যে ৩০% (আগে ৪৪%) শুল্ক আরোপ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত যে ২১টি দেশের নতুন করে চিঠি দেওয়া হয়েছে, তাদের শুল্ক হার ২০ থেকে ৪০% এর মধ্যে নির্ধারণ করা হয়েছে। এসব চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র “সম্ভবত” এই নতুন শুল্ক হার পর্যালোচনা করতে পারে এবং তা নির্ভর করবে সেই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর।
ইস্যু করা এসব চিঠিতেই বলা হয়েছে, এই শুল্ক হার প্রয়োজনের তুলনায় কম, অর্থাৎ সংশ্লিষ্ট দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি দূর করতে যে পরিমাণ শুল্ক প্রয়োজন, তার চেয়ে কম।
