
আজ বৃহস্পতিবার (২৭ শে মার্চ) পবিত্র ঈদুল ফিতরের আগে শেষ অফিস করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামীকাল (২৮ শে মার্চ) শুক্রবার থেকে শুরু হচ্ছে ঈদের টানা ৯ দিনের সরকারি ছুটি এবং আগামী ৫ ই এপ্রিল পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।
ঈদের ছুটির আগে বৃহস্পতিবার অনেকটাই স্বাভাবিক বাংলাদেশ সচিবালয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের মধ্যেই কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন এবং সবার উপস্থিতিও স্বাভাবিক।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) অথবা ১ এপ্রিল (মঙ্গলবার) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এরই মধ্যে ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর ধরে এবারের ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ৩১ মার্চ (সোমবার) ঈদ হওয়ার সম্ভাবনাই প্রবল।
এবারের ঈদুল ফিতর উপলক্ষে প্রথম পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে। শবে কদরের ছুটি থাকবে ২৮ শে মার্চ (শুক্রবার)। আগামী ২৯ শে মার্চ (শনিবার) থেকে শুরু হচ্ছে টানা ৫ দিনের ঈদুল ফিতরের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) এবং থাকবে ২ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার ৩ তারিখ নির্বাহী আদেশে সরকারী ছুটি এবং ৪ এবং ৫ ই এপ্রিল (শুক্র এবং শনিবার) সাপ্তাহিক সরকারি ছুটি।
