অপচয় রোধ ও পাচার বন্ধে জ্বালানি তেলের দাম কিঞ্চিৎ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানির মূল্য কম থাকলে অপচয় হওয়ার প্রবণতা থাকে। তাই অপচয় রোধ ও পাচার বন্ধ করতে এবং একটা ডিসিপ্লিন (শৃঙ্খলায় ফেরাতে) আনতে সরকার কিঞ্চিৎ মূল্যবৃদ্ধি করতে বাধ্য হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
Please follow and like us:
