
মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় মাত্র এক ঘণ্টা অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা।
মঙ্গলবার (২৯ জুলাই) এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওথমান। তিনি বলেছেন, ১৬০ কর্মকর্তা জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় যান। সেখানে তারা ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করেন। যারমধ্যে ২৫৪ জন স্থানীয় বাসিন্দাও ছিলেন। এছাড়া ১৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানেও অভিযান চালান তারা।
যেসব অভিবাসীকে আটক করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি ছাড়া ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
Please follow and like us:
