
মাল্টা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা। সম্প্রতি ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর ইউরোপের ছোট্ট দেশটি এ সিদ্ধান্ত জানালো।
মঙ্গলবার (৩০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে আবেলা বলেন, ‘আমাদের দেশের অবস্থান মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পক্ষে সমাধান খুঁজে বের করার প্রতি আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।’
তার ঘোষণার কয়েক আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একই ধরণের ঘোষণা দিয়েছেন।
আবেলা প্রথমে মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। এরপর বলেছিলেন, জুন মাসে ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের সম্মেলনের সময় এটি হবে; তবে পরে সম্মেলনটি স্থগিত করা হয়।
