
শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ৭৫০ এ দাড়িয়েছে। এই সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। স্থানীয় সময় শুক্রবার (২৮ শে মার্চ) ইউএসজিএসের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এদিকে, ইউএসজিএস এক বিবৃতিতে আশঙ্কা প্রকাচ করে বলেছে, মিয়ানমারের ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে। এরও বেশি হতে পারে।
ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিয়ে ইউএসজিএস লাল সতর্কতা জারি করেছে।
ভূমিকম্পের কম্পন প্রতিবেশী বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়ে গেছে। অন্যদিকে থাইল্যান্ডে রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ। এছাড়া দেশটিতে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১০ জনের দেহ।
সূত্র: সিএনএন
