
শুক্রবার (২৮ শে মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, থাইল্যান্ডে সফররত বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে না।
বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক হবে না বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদি কেবল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সূত্রটি নিশ্চিত করেছে।
এই বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের অনুরোধ বর্তমানে বিবেচনা করা হচ্ছে। তবে, ভারতীয় সূত্রটি নিশ্চিত করেছেন যে, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হতে পারে, তবে কাঠামোগত বৈঠকের সম্ভাবনা কম।
