হরমুজ প্রণালি এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চলমান অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসগারের দিকে গিয়েছে তিনটি ইরানি ট্যাংকার জাহাজ। ট্যাংকার জাহাজগুলোর গন্তব্য কোথায়, তা অবশ্য জানা যায়নি। জাহাজ ৩টির নাম হলো- ‘ডিপ সি’, ‘সোনিয়া আই’ এবং ‘দিওনা’।
তিনটি জাহাজই ইরানি অপরিশোধিত তেলে ‘লোডেড’ বা পরিপূর্ণ ছিল। সমুদ্রে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা কেপলারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইরানের খার্গ দ্বীপে গত ২ এপ্রিল ‘ডিপ সি’, ৮ এপ্রিল ‘সোনিয়া আই’ এবং ৯ এপ্রিল ‘দিওনা’-তে তেল লোড করা হয়েছিল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) একে একে ৩টি জাহাজই খার্গ দ্বিপ থেকে হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরের দিকে গেছে। উল্লেখ্য যে, ১০ এপ্রিলের পর এই প্রথম কোনো ইরানি ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দিলো।
