
লিবিয়ার অপহৃত ২৩ জন বাংলাদেশীকে মিসরাতা শহরে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ অপহরণের সাথে জড়িত দুই মানবপাচারকারীকে ও গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (২ এপ্রিল) দূতাবাসের ফেসবুকের এক পোস্টে জানানো হয়, মিসরাতার আল-গিরান থানায় বিদেশি নাগরিকদের অপহরণ এবং মুক্তিপণের জন্য নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের উপর ভিত্তি করে সিআইডি তদন্ত শুরু করে এবং অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত করার পর এক অভিযান পরিচালনা করে। এই অভিযানে সিআইডি ২৩ বাংলাদেশি অপহৃত নাগরিককে উদ্ধার করে এবং অপহরণকারীদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
Please follow and like us:
