
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শনিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ঈদের ৫টি জামাতের আয়োজনের কথা রয়েছে। আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম জামাত সকাল ৭টায় শুরু হয়। এই জামাতের ইমামতি করেন ড. খলিলুর রহমান মাদানী। বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী মুকাব্বির হিসেবে ছিলেন। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন।
এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টায় শুরু হয়।পর্যায়ক্রমে ঈদের তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল পৌনে ১১টায় শুরু হয়।
