
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেন। এ সময়ে তিনি দেশের মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চান।
সুত্রঃ বাসস
Please follow and like us:
