জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য একযোগে পদত্যাগের পর একটি খোলা চিঠিতে নতুন আইনি পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন বিদায়ী চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীসহ অন্য কমিশনাররা।
এতে বিদায়ী কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর পাশাপাশি সদস্য নুর খান, ইলিরা দেওয়ান, মো. শরিফুল ইসলাম ও নাবিলা ইদ্রিসের স্বাক্ষর রয়েছে। এর আগে জাতীয় সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল’ কণ্ঠভোটে পাস হয়। এর ফলে ২০০৯ সালের পুরোনো আইন পুনর্বহাল হয় এবং সাম্প্রতিক অধ্যাদেশগুলো বাতিল হয়ে যায়।
মূলত, বিরোধী দলের আপত্তি নাকচ করে ওই অধ্যাদেশ বাতিল হওয়ায় আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সালে প্রণীত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনরায় চালু হলো।
এদিকে, চিঠিতে বলা হয়, অধ্যাদেশ বাতিল হওয়ায় ভুক্তভোগীরা অনিশ্চয়তায় পড়েছেন এবং তারা প্রশ্ন করছেন- “এখন আমাদের কী হবে?” এই দায়বদ্ধতা থেকেই তারা বক্তব্য তুলে ধরেছেন।
