
চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের শক্তিশালী ভূমিকা রাখার আশা ব্যক্ত করেন।
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার (২৮ শে মার্চ) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।
বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা এবং চীনা প্রেসিডেন্ট নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিতিত্ব করেন।
Please follow and like us:
