
শুক্রবার (২৮ শে মার্চ), এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি কার্যকরভাবে বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এটি ব্যাপকভাবে সমালোচিত বৈদেশিক সহায়তা নাটকীয়ভাবে হ্রাসের পরিকল্পনাকে আনুষ্ঠানিক রুপ দিয়েছে।
এই ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার পররাষ্ট্র দফতর এবং মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) কংগ্রেসকে তাদের পুনর্গঠনের অভিপ্রায় সম্পর্কে অবহিত করেছে। যার মধ্যে আগামী ১ জুলাই ২০২৫ সালের মধ্যে ইউএসএআইডি’র কিছু পুনর্গঠন করা হবে বলে তিনি জানান।
সুত্র: টাইমস অব ইজরায়েলের
Please follow and like us:
