
‘আগে নির্বাচন, পরে সংস্কার’’ এই প্রসঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কখনো এমন কথা বলেনি এবং এই ধারণাটি সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্ত এবং এর মাধ্যমে জনগণকে একপ্রকার বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
আজ বুধবার (২ এপ্রিল) সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে তার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আগে নির্বাচন পরে সংস্কার চায়, এমন কথা বিএনপি কখনো বলেনি এবং এটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা। এটাকে ভুল ভাবে ব্যাখা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব আরো বলেন, ‘নূন্যতম সংস্কার করে নির্বাচনের কথা আমরা সব সময়ই বলে এসেছি। নির্বাচন ব্যবস্থা, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সংস্কার করেই আমরা নির্বাচনের কথা বলে আসছি। আমরা কখনো বলিনি, আগে নির্বাচন পরে সংস্কার। নির্বাচন অবাধ, সুষ্ঠু করার জন্য নূন্যতম যে সংস্কার— তা করতে হবে।
এসময় বিএনপির নেতা- কর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব কামরুজ্জামান কামু, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস।
