
যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনই ইরানকে শান্তি স্থাপন করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের সামরিক অভিযান চালানো হতে পারে বলে তিনি জানান।
শনিবার (২১ জুন) রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভাষণটি মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আজ রাতে আমি বিশ্ববাসীকে বলতে পারি, ইরানে চালানো হামলাটি ছিল একটি অসাধারণ সামরিক সাফল্য।’
ট্রাম্প আরো বলেন, ‘এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা। সন্ত্রাসে মদদদাতা হিসেবে পরিচিত বিশ্বের এক নম্বর দেশের পারমাণবিক হুমকি আমরা আর মেনে নেব না।’
সুত্রঃ আলজাজিরা
Please follow and like us:
