
প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ গতিশীল করার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান না’লা সম্প্রতি বাংলাদেশে চালু হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের অর্থ পাঠানো আরো সহজ করতে বাংলাদেশে এখন পরিষেবা দিচ্ছে না’লা।
না’লা একটি মানি ট্রান্সফার অ্যাপ যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রবাসীরা অন্য দেশে অর্থ প্রেরণ করতে পারে। না’লা প্ল্যাটফরমটি যেমন ইউজার-ফ্রেন্ডলি তেমনি সাশ্রয়ী। এই অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হলো অন্যান্য মানি ট্রান্সফার অ্যাপের তুলনায় না’লা সবচেয়ে ভালো এক্সচেঞ্জ রেট নিশ্চিত করে। এই অ্যাপের মাধ্যমে অর্থ পাঠাতে কোনো ট্রান্সফার ফি প্রয়োজন হয় না। এ ছাড়া, খুব সহজ ইন্টারফেস হওয়ায় ব্যবহারকারীরা দ্রুত টাকা পাঠাতে পারছেন।
বাংলাদেশে তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে না’লা স্থানীয় ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারীদের সঙ্গে যৌথভাবে কাজ করছে। বর্তমানে মোট ২১টি দেশে না’লা অ্যাপটি চালু আছে যার মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ইতালি উল্লেখযোগ্য। এসব দেশে থেকে না’লা এর মাধ্যমে বাংলাদেশেও এখন টাকা পাঠানো যাবে।
না’লা এর সিইও ও প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ফার্নান্দেজ বলেন, ‘বাংলাদেশে আমরা এই মাস থেকে যাত্রা শুরু করেছি। এর জন্য আমরা গর্বিত এবং আনন্দিত। এশিয়ায় আমাদের প্রথম কয়েকটি মার্কেটের মধ্যে বাংলাদেশ অন্যতম। আমার কাছে এটি কেবল ব্যবসা নয়, বরং এটি নিজের জায়গা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে সব বাংলাদেশিদের অদম্য মনোভাব, পরিশ্রম আমাদের অনুপ্রাণিত করেছে।’
উল্লেখ্য যে, বাংলাদেশে তাৎক্ষণিক ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনা করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছে নালা। বর্তমানে ২১টি দেশে নালা অ্যাপের কার্যক্রম চালু আছে, যার মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ইতালি উল্লেখযোগ্য। ফলে দেশগুলো থেকে সহজেই প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন বলে
