
সরকারি এক সফরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া এবং ক্রোয়েশিয়াতে গেলেন। সফরের প্রথম চারদিন তিনি রাশিয়াতে অবস্থান করবেন এবং আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা দিবেন। রবিবার (৬ এপ্রিল) সকালে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সরকারি এই সফরকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর পাশাপাশি সেনাপ্রধান দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা করবেন বলে জানা গেছে। এছাড়াও, সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।
ছয়দিনের এই সফর শেষে সেনাপ্রধান আগামী ১২ এপ্রিল বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
Please follow and like us:
