
পাঁচদিনের রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য যে, গত ০৬ এপ্রিল (রবিবার) ২০২৫ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার এক সরকারি সফরে রাশিয়া এবং পরবর্তীতে গত ১০ এপ্রিল ২০২৫ ক্রোয়েশিয়া সফর করেন।
এরপর গত ১০ এপ্রিল সেনাপ্রধান ক্রোয়েশিয়া সফরকালে ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান Lieutenant General Tihomir Kundid এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা প্রতিরক্ষা সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্প স্থাপনের সম্ভাব্য সুযোগ, যৌথ সামরিক মহড়া এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এতে আরো জানানো হয় যে, রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে আজ (১২ এপ্রিল ২০২৫) দেশে প্রত্যাবর্তন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সফরকালে তিনি, রাশিয়ার সেনাবাহিনী প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন।
