
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধার কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি উদ্ধারকারী দল দেশটিতে যাচ্ছে। শনিবার (২৯ শে মার্চ) আইএসপিআর থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশ সশস্ত্রবাহিনীর উদ্ধারকারী দল দেশটিতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সামগ্রিক, ত্রাণ, উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে রোববার মিয়ানমারে যাচ্ছে।
এখনও পর্যন্ত এই শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের।
Please follow and like us:
