
আগামীকাল রোববার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী।সৌদিতে চাঁদ দেখার তথ্য ইনসাইট দ্যা হারামাইনের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ১৪৪৬ হিজরি সনের রমজান মাস ২৯ দিনে শেষ হচ্ছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর।
এদিকে ইন্দোনেশিয়ায় আজ পবিত্র রমজানের ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে।
ব্রুনাইও ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার (৩১ শে মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এই জন্য দেশটিতে এবার ২৯ টি রোজা হচ্ছে।
