
শনিবার (১০ মে) সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সরকারের একটি নির্ভরশীল সূত্র জানিয়েছে, বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি ও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় নিয়ে উক্ত বৈঠকে আলোচনা হতে পারে। তবে বৈঠকের সময় ও স্থানের বিষয়েও কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি।
উল্লেখ্য যে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।
Please follow and like us:
