
ইজরায়েল ও ইরানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা আবারও নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। এর প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এই উত্তপ্ত পরিস্থিতির কারণে ইসরাইলে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরই মধ্যে ফ্রান্স তাদের দেশের নাগরিকদের সুরক্ষায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে।
ফ্রান্স তাদের দেশের সব নাগরিকদের ইসরায়েল থেকে সরিয়ে নিতে একটি সামরিক এ৪০০এম বিমান পাঠাচ্ছে। এই সামরিক ফ্লাইটগুলো চার্টার্ড বেসামরিক বিমানের অতিরিক্ত সহায়তা হিসেবে পরিচালিত হবে। সামরিক বিমানে করে যাদের ইসরায়েল থেকে সরিয়ে নেওয়া হবে, তাদের প্রথমে সাইপ্রাসে নিয়ে যাওয়া হবে।
বর্তমানে ইজরায়েলে প্রায় ২ লাখ ৫০ হাজার ফরাসি নাগরিক বসবাস করছেন বলে আল-জাজিরার খবরে বলা হয়।
সুত্রঃ আল-জাজিরা।
