
ইরান- ইজরায়েলের মধ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। এরই মধ্যে এই সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। মিত্র দেশ ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রও ইরানে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলা চালানোর পরই সপ্তাহের প্রথম লেনদেনের দিনে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে দেখা গেছে। বিশ্ববাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেন্ট ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম শুরুর দিকে তিন শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি ৭৯ ডলারের ওপরে উঠেছে। খবর বিবিসির।
অনেকেই ধারনা করেছিল মার্কিন হামলার পর পরই,আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় দাম বাড়তে পারে।
Please follow and like us:
