
পাকিস্তান যদি জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি ঘটাতে চায়, তাহলে ভারতের পক্ষ থেকে আরও কঠোর এবং প্রত্যক্ষ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শস্কর। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, যদি প্রয়োজনে হয় তাহলে ভারত পাকিস্তানের অভ্যন্তরে ঢুকেও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাবে। খবর ফার্স্ট পোসটের। মঙ্গলবার (১০ জুন) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, ‘আমরা সন্ত্রাসবাদের সঙ্গে সহাবস্থানে বিশ্বাস করি না। এপ্রিলের মতো আরেকটি হামলা হলে তাৎক্ষণিকভাবে প্রতিশোধ নেওয়া হবে। যেখানেই সন্ত্রাসীরা লুকিয়ে থাকুক, আমরা সেখানে গিয়ে আঘাত করব, এমনকি প্রয়োজন হলে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকেও আমারা হামলা চালাব।
এস জয়শস্কর আরও বলেন, ‘ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, কোনো দেশের বিরুদ্ধে নয়। দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান সন্ত্রাসবাদে নিমজ্জিত, আর ভারত তা নির্মূলের জন্য সবসময়ই প্রস্তুত।
তিনি আটও বলেন, ‘সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে ব্যবহারে পাকিস্তান খুবই অভ্যস্ত। এটাই মূল সমস্যা। তিনি মে মাসের ১০ তারিখে ভারতের বিমান হামলার কথা উল্লেখ করে বলেন, সেদিন পাকিস্তানের আটটি প্রধান বিমানঘাঁটি অকার্যকর করা হয়েছিল, যার ফলেই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছিল।’
অন্য দিকে ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারো-কে দেয়া আরেক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, ‘আসল সমস্যা কাশ্মীর নয়, সমস্যা সন্ত্রাসবাদ। পাকিস্তান সন্ত্রাসবাদকে লালন ও সমর্থন করায় এটি ভারত-পাকিস্তানের ইস্যুতে পরিণত হয়েছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাসীরা যেখানেই থাকুক, ভারত তাদের খুঁজে বের করবে, এমনকি পাকিস্তানের ভেতরেও।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা এখনও প্রবল।
এই ঘটনার প্রেক্ষাপটে সন্ত্রাসবাদবিরোধী আন্তর্জাতিক জনমত গঠনে বিশ্বব্যাপী কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ভারত। ইউরোপ সফরের অংশ হিসেবে জয়শঙ্কর ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন এবং ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, ‘পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিতে চাই— সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর এবং নির্দয়। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজন হলে সীমান্ত অতিক্রম করতেও পিছপা হব না সতর্ক করে দেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী এস জয়শস্কর।
সুতঃ পলিটিকো, হিন্দুস্তান টাইম্স, সিএনবিসি নিউজ/ এআই
