
ইরানে হামলায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দিলে তা সমগ্র অঞ্চলে জন্য নরক নেমে আসবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে নিজেকে জড়িয়ে ফেললে তা হবে পঙ্কিলময়। আর এতে করে গোটা মধ্য প্রাচ্যেই নরকে পরিণত হবে তিনি হুশিয়ার করেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তিনি এসব কথা বলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এটা আমেরিকার যুদ্ধ নয়। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান তাহলে ইতিহাস তাকে মনে রাখবে এমন একজন প্রেসিডেন্ট হিসাবে যিনি একটি যুদ্ধে নাম লিখিয়েছেন, যা তার যুদ্ধ ছিল না।’ একই সাথে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে একটি জটিল ফাঁদে পরিণত করবে। এতে আগ্রাসন চলতে থাকবে। নৃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে বলেও তিনি উল্লেখ করেন।
সুত্রঃ বিবিসি
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল রোববার। কিন্তু শুক্রবার রাতেই ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। এরপরই ইরান জানায়, ইসরায়েলের হামলার পর এই আলোচনার আর কোনও অর্থ হয় না।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিজ ল্যাভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিএনএনের খবরে বলা হয়, বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
