
ইজরায়েল ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে। এসব হামলায় অংশ নেয় ইসরায়েলের অন্তত ৬০টি যুদ্ধবিমান। এই হামলায় প্রায় ১২০টি আধুনিক অস্ত্র ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবার (২০ জুন) বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইজরায়েলের প্রতিরক্ষা দপ্তর (আইডিএফ) দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র নির্মাণকেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা স্থাপনা। তাদের ভাষায়, এসব স্থাপনা ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিরশেবা শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মাইক্রোসফট অফিসের নিকটবর্তী এলাকায় আগুন দেখা গেছে। এতে আবাসিক ভবন ও যানবাহনের ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। ধারণা করা হচ্ছে, ইরান গ্যাভ-ইয়াম প্রযুক্তি পার্ককে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সুত্রঃ বিবিসি
