
কারাবন্দী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওয়ানএমডিবি অর্থপাচারের এক মামলায় সহ একাধিক অভিযোগ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে মালয়েশিয়ার হাইকোর্ট। অবশ্য অভিযোগ থেকে অব্যাহতি মিললেও আদালত তাকে খালাস দেননি। শুক্রবার (২০ জুন) তার আইনজীবী মুহাম্মাদ শাফি এমনটাই জানিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী মুহাম্মাদ শাফি জানান, ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) এক সময়কার শাখা এসআরসি ইন্টারন্যাশনাল থেকে তহবিল আত্মসাতের ঘটনায় দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে ২০২২ সালের অগাস্ট থেকেই কারাগারে আছে আছেন নাজিব। এই ওয়ানএমডিবি তহবিল থেকে জালিয়াতির মাধ্যমে মোট প্রায় সাড়ে চারশ কোটি ডলার সরানো হয়েছে বলে ভাষ্য মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের একাধিক কর্তৃপক্ষের। এসআরসি থেকে ২৭ মিলিয়ন রিংগিত (৬৪ লাখ ডলার) আত্মসাতের ঘটনায় নাজিবের বিরুদ্ধে অর্থপাচারের আরও তিনটি অভিযোগে বিচার চলছিল।
বিভিন্ন প্রক্রিয়াগত বিলম্বের কারণে ২০১৯ সাল থেকে মামলাটি বারবার আটকে গিয়েছিল, ফলশ্রুতিতে কুয়ালা লামপুর হাইকোর্ট নাজিবের অনুরোধে সাড়া দিয়ে তাকে খালাস না দিয়ে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।
আজকের রায় সহ দ্বিতীয়বার ওয়ানএমডিবি সংক্রান্ত অভিযোগ থেকে অব্যাহতি পেলেন নাজিব। গত বছরও একটি আদালত প্রক্রিয়াগত বিলম্বের কারণে দুর্নীতির এক মামলায় তাকে অভিযোগ দেয় আপাত অব্যাহতি দিয়েছিল। ২০২৩ সালে নাজিব ওয়ানএমডিবিতে সরকারি অডিটে হস্তক্ষেপের পৃথক এক অভিযোগ থেকেও খালাস পেয়েছিলেন।
