
ইরান ইজ়রায়েলের সঙ্গে সংঘাতে ‘ক্লাস্টার বম্ব’ ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন ইজরায়েল। ১৯ জুনের হামলায় তেল আভিভের আজ়োর শহরতলিতে ওই বোমা পড়েছে। তাতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে কিছু জানাননি কর্তৃপক্ষ।
এসব ক্লাস্টার বোমার ব্যবহার এর আগেও বিভিন্ন যুদ্ধে দেখা গিয়েছে। অনেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও এই অস্ত্রকে ভয়ানক বলে মনে করেন। কারণ, এর মাধ্যমে কোনও একটি জায়গায় নয়, একসঙ্গে একাধিক জায়গায় একাধিক হামলা চালানো যায়। ক্ষতির পরিমাণও হয় তুলনামূলক বেশি। ক্লাস্টার বোমায় যে কোনও শহরে সাধারণ মানুষের ক্ষতির আশঙ্কা বেশি থাকে। ইরানের পদক্ষেপে তাই উদ্বেগ বেড়েছে। তাদের হামলার পরেই জনসাধারণের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ইজ়রায়েল সরকার। ইজরায়েলের উপর ক্লাস্টার বোম্ব নিক্ষেপের অভিযোগ বিষয়ে ইরানের কোন মন্তব্য পাওয়া যায়নি।
