
জেসম নিশামের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্পে আটকে রাখল নিউজিল্যান্ড। এরপর ব্যাট হাতে তাণ্ডব চালালেন ওপেনার টিম সাইফার্ট। ৪-১ এর বড় জয়ে সিরিজ শেষ করল নিউ জিল্যান্ড।এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেওয়া নিউ জিল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি জিতেছে ৮ উইকেটে। ওয়েলিংটনে বুধবার পাকিস্তানের ১২৮ রান ১০ ওভারেই পেরিয়ে গেছে স্বাগতিকরা।
প্রথমে ব্যাটিং অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যান মহম্মদ হ্যারিস, হাসান নওয়াজ, সলমন আগার স্কোর যথাক্রমে ২, ১, ১। চারে নেমে ইরফান খান ১৬ বলে ২৪ করেছিলেন। পাঁচে নেমে শাদাব খান করেন ১ রান। ৬ রান করে ছয়ে নামা খুশদিল শাহ। একমাত্র আব্দুল সামাদ সাত নম্বরে ব্যাট করতে নেমে কিছুটা লড়াই করেছিলেন। চারটি চার এবং ২টি ছক্কার হাত ধরে ৩০ বলে তিনি ৪৪ রান করেন। বাকিদের হাল তথৈবচ। এদিন পাকিস্তানের নয় ব্যাটার এক অঙ্কের ঘরের গণ্ডিই টপকাতে পারেননি। তার মধ্যে পাঁচ জন ব্যাটারের সংগ্রহ মাত্র ১ রান। আব্রার আহমেদ অবশ্য ১ রান করে অপরাজিত ছিলেন। বাকিরা চার জন ১ করে আউট হয়েছেন।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল জ্যাকব ডাফি। তিনি ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন জাকারি ফক্স। উইল উইল ও’রোরকে, জেমস নিশাম, ইশ সোধি একটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১২৮/৯ (হারিস ১১, নাওয়াজ ০, ইউসুফ ৭, সালমান ৫১, উসমান ৭, সামাদ ৪, শাদাব ২৮, জাহানদাদ ১, রউফ ৬*, মুকিম ০, আলি ০*; ও’রোক ৪-০-২৯-০, ডাফি ৪-০-১৮-২, সিয়ার্স ৪-০-২৫-১, সোধি ৪-০-৩২-১, নিশাম ৪-০-২২-৫)
নিউ জিল্যান্ড: ১০ ওভারে ১৩১/২ (সাইফার্ট ৯৭*, অ্যালেন ২৭, চাপম্যান ৩, মিচেল ২*; জাহানদাদ ২-০-৪৩-০, আলি ২-০-২৭-০, রউফ ২-০-২২-০, মুকিম ২-০-৬-২, শাদাব ২-০-৩৩-০)
ফল: নিউ জিল্যান্ড ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে জয়ী।
