
সরকার এক অধ্যাদেশ জারির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে বিলুপ্ত করে নতুন দুইভাবে বিভক্ত করেছে। গত সোমবার (১২ মে) রাতে এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করা হয়। এই সংস্থাটিকে ভেঙে “রাজস্ব নীতি” ও “রাজস্ব ব্যবস্থাপনা” নামে দুটি আলাদা আলাদা বিভাগ সৃষ্টি করা হয়েছে।
সরকার, আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে এবং কোন ধরনের সংশোধন ছাড়াই বহুল আলোচিত রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করে। নতুন জারিকৃত এই অধ্যাদেশে শুধুমাত্র রাজস্বনীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে।
সোমবার (১২ মে) রাতে গেজেট জারির পর নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আয়কর ও কাস্টমস কর্মকর্তা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, এই অধ্যাদেশ জারির মধ্য দিয়ে কর ও কাস্টমস ক্যাডারের অধিকাংশ দাবি বাস্তবায়িত হয়েছে বলে তারা মনে করেন। এছাড়া এ অধ্যাদেশের আরেকটি ভালো দিক হচ্ছে, আলাদা আলাদা বিভাগ করার ফলে-কর ক্যাডারের কর্মকর্তারা পরিচালিত হবে কর ক্যাডার দ্বারা এবং শুল্ক ক্যাডার কর্মকর্তারা পরিচালিত হবেন শুল্ক ক্যাডার দ্বারা। এই অধ্যাদেশে আরো বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।
